শিরোনাম LIVE
২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মোমেন্ট অব দ্য ডে ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প. বালু উত্তোলন ও মাটি কাটায় দক্ষিণাঞ্চলে নদীভাঙনের তীব্র আতঙ্ক

জাপানিজ ফর্মুলেশনে তৈরি ‘Probiotic’ উদ্ভাবন প্রাণিসম্পদ ও মৎস্যখাতে বিপ্লব আনবে, অধ্যাপক ড. মো. নুর হোসেনের তত্ত্বাবধানে

শেয়ার
জাপানিজ ফর্মুলেশনে তৈরি ‘Probiotic’ উদ্ভাবন প্রাণিসম্পদ ও মৎস্যখাতে বিপ্লব আনবে, অধ্যাপক ড. মো. নুর হোসেনের তত্ত্বাবধানে

বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতে এক যুগান্তকারী সাফল্য অর্জিত হয়েছে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের Centre for Advanced Research in Sciences (CARS)-এর প্রখ্যাত গবেষক ড. মোঃ নুর হোসেন স্যারের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত Biological Hazard and Health Research Laboratory এবার উদ্ভাবন করেছে দেশের ইতিহাসে প্রথম Fish, Cattle এবং Poultry-এর জন্য Probiotic—যা তৈরি হয়েছে আধুনিক জাপানিজ ফর্মুলেশন ব্যবহার করে।

এই উদ্ভাবন বাংলাদেশের গবেষণা ও প্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। উদ্ভাবিত Probiotic প্রাণিসম্পদের স্বাস্থ্য রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে মাছ, গরু ও মুরগির প্রজনন ও বৃদ্ধির হার বাড়বে, অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভরতা কমবে, এবং দেশীয় খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

লুমিনাস গ্রুপ এই Probiotic পণ্যটি দেশ ও বিদেশে এক্সক্লুসিভভাবে বাজারজাত করবে, যা বাংলাদেশের বৈজ্ঞানিক উদ্ভাবনকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরার এক উজ্জ্বল পদক্ষেপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই উদ্যোগ শুধু বাণিজ্যিক নয়; বরং এটি একটি গবেষণাভিত্তিক টেকসই কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প, যা কৃষক, খামার মালিক ও উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

ড. নুর হোসেন বলেন, “আমরা সবসময় চেয়েছি বাংলাদেশে বিজ্ঞানভিত্তিক কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নের ধারায় বৈশ্বিক মানের গবেষণা যুক্ত করতে। জাপানিজ প্রোবায়োটিক প্রযুক্তি ব্যবহার করে আমরা এমন একটি সমাধান উদ্ভাবন করেছি, যা প্রাণিসম্পদ খাতে অ্যান্টিবায়োটিক নির্ভরতা কমাবে এবং উৎপাদনের মান ৩৫% বৃদ্ধি করবে।”

আরও পড়ুন বাংলাদেশের সবজি উৎপাদনে নতুন সম্ভাবনা, রপ্তানিতে জোয়ার। কৃষি · ১১.১০.২০২৫

তিনি আরও বলেন, এই উদ্ভাবন স্থানীয় খামারিদের উৎপাদন ব্যয় কমাতে ও তাদের লাভ বৃদ্ধি করতে সহায়ক হবে।

লুমিনাস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব, রাকিব হোসেন জানিয়েছেন, শিগগিরই এই ঐতিহাসিক উদ্ভাবনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। এই পদক্ষেপ বাংলাদেশের গবেষণা, প্রযুক্তি ও শিল্পখাতে একটি গর্বিত মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

দেশীয় কৃষি ও খামার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও টেকসই করে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে গবেষক ও শিল্প বিশেষজ্ঞরা বিশ্বাস করেন।

বিজ্ঞাপন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
NN
লেখক সম্পর্কে No Name টাইমস নিউজ ২৪
পরবর্তী খবরঝিনাইদহে আনারকলি চাষে সফলতা: তরুণ উদ্যোক্তা স্টালিনের নতুন সম্ভাবনা।

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

Times News 24
Total Visitors
—
Today: —