শিরোনাম LIVE
ফেনীতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটুনি, পুলিশের গাড়িতে হামলা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবার পাল্টাপাল্টি হামলা টুঙ্গিপাড়া থানা থেকে এখনো উড়ছে ধোঁয়া, পড়ে আছে পুলিশের পুড়ে যাওয়া গাড়ি সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত পোশাক শ্রমিকদের জন্য সুখবর বিহারে ‘বাহুবলীর’ মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে ৪ লাখ মানুষকে ছুরিকাঘাতে কিশোর খুন, চট্টগ্রামের ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন দিন রিমান্ড জলবায়ু সম্মেলন থেকে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশা, পাওয়া যাবে কি শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনার নতুন পাসপোর্ট: ই–মেইল পেয়েছে দিল্লি, পাঠিয়েছে ঢাকায় পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা দেশ ছেড়েছেন কোটি টাকা ঘুস চাওয়া সেই প্রসিকিউটর সাইমুম রেজা মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই হাত, পা দিয়ে লিখেই পেলেন জিপিএ-৫ চিকিৎসার পর শুটিংয়ে ফিরে যেমন ছিলেন তানিয়া, রইল ১৫টি ছবি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী, কেন গুরুত্বপূর্ণ, কী কী জানা দরকার ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ
খেলাধুলা ফুটবল

রোনালদো বললেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ

শেয়ার
রোনালদো বললেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ
ছবি: সংগৃহীত
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদোএএফপি

বয়স চল্লিশের কোটা পেরিয়েছে আগেই। সমবয়সী খেলোয়াড়েরা যখন কোট-টাই পরে বিশ্লেষণ করছেন টিভি পর্দায়, ক্রিস্টিয়ানো রোনালদো সেই বয়সেও খেলে যাচ্ছেন। নিজের ষষ্ঠ বিশ্বকাপে এসেও টেনে নিয়ে যাচ্ছেন জাতীয় দলকে। শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগেই ইঙ্গিত দিয়ে রাখলেন বুটজোড়া তুলে রাখার।

মাঠে স্পেনের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হতে হয়েছিল রোনালদোর। পর্তুগালের অধিনায়কের দিকে প্রশ্ন উঠেছিল, এই বিশ্বকাপ শেষেও খেলা চালিয়ে যাবেন কি না। রোনালদো তাই সরাসরিই জানিয়ে দিলেন, ‘আমার যখন ইচ্ছা তখন অবসর নেব। আপনাদের ইচ্ছা অনুযায়ী নয়। আপাতত দলের জয়ই আমার প্রধান চিন্তা।’

তবে নিশ্চিত করে দিলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ, ‘যতটা পারছি বিশ্বকাপটা উপভোগ করার চেষ্টা করছি। কারণ, এটাই আমার শেষ বিশ্বকাপ। আশা করি, স্পেনের বিপক্ষে ম্যাচটা শেষ ম্যাচ হবে না।’

ক্রিস্টিয়ানো রোনালদো ছন্দে আছেন সেটা বলা যাবে না
ক্রিস্টিয়ানো রোনালদো ছন্দে আছেন সেটা বলা যাবে নারয়টার্স

কদিন আগে রোনালদোর বোন বলেছিলেন, এই বিশ্বকাপ শেষেই জাতীয় দল থেকে অবসর নেবেন। তবে রোনালদো পরিষ্কার করে দিয়েছেন, আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না।

২০৩০ সালে বিশ্বকাপের আসর বসছে নিজ দেশ পর্তুগালে। স্পেন-মরক্কোর সঙ্গে মিলে বিশ্বকাপের শতকপূর্তির আসর আয়োজন করবে দেশটি। তখন অবশ্য রোনালদোর বয়স দাঁড়াবে ৪৫-এ।

সেই বয়সে বিশ্বকাপ খেললে ইতিহাসের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড করবেন রোনালদো। কিন্তু তার আগেই বুটজোড়া তুলে রাখার ইচ্ছে তাঁর ‘একদিন না একদিন তো বুটজোড়া খুলে রাখতে হবে। সত্যি বলতে, আগামীকাল যা–ই হোক না কেন, আমি মাঠ ছাড়ব নিজেকে হাজার ভাগ উজাড় করে দিয়েই। ফুটবলকে আমি আমার সবটা দিয়েছি। আর বেশি কিছু চাওয়ার নেই। আমি ফুটবল খেলি কারণ খেলাটা ভালোবাসি। ভালো না বাসলে এভাবে খেলে যাওয়া সম্ভব নয়। এই বিশ্বকাপেও তো ৩ গোল করলাম। খারাপ তো করছি না, তাই না?’


শেষ ষোলোতে প্রতিপক্ষ স্পেনের বিপক্ষে রোনালদোর রেকর্ডটাও দারুণ। ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে করেছিলেন হ্যাটট্রিক, ২০২৫ নেশনস কাপের ফাইনালেও করেছিলেন গোল। অবসরের ইঙ্গিত দিয়ে মাঠে নামা রোনালদো মুখিয়ে থাকবেন নিজেকে আরেকবার প্রমাণ করার জন্য।

বিজ্ঞাপন

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
RU
লেখক সম্পর্কে RAZU UDDIN বিশেষ প্রতিনিধি - সুবর্ণচর · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবরবিশ্বকাপ ফুটবল ২০২৬ মোমেন্ট অব দ্য ডে

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

খেলাধুলা থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —