শিরোনাম LIVE
২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মোমেন্ট অব দ্য ডে ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প. বালু উত্তোলন ও মাটি কাটায় দক্ষিণাঞ্চলে নদীভাঙনের তীব্র আতঙ্ক

১০ মিনিটেই শনাক্ত হবে ক্যানসার, যুগান্তকারী আবিষ্কার বাংলাদেশি বিজ্ঞানীর।

শেয়ার
১০ মিনিটেই শনাক্ত হবে ক্যানসার, যুগান্তকারী আবিষ্কার বাংলাদেশি বিজ্ঞানীর।
বিশ্বজুড়ে সাড়া ফেলেছে ১০ মিনিটে ক্যানসার শনাক্তকরণ ডিভাইস। আর এটি আবিষ্কার করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী ড. আবু আলী ইবনে সিনা। তার আবিষ্কৃত স্বল্প পরিসরে এটির ক্লিনিক্যাল ট্রায়াল সফল হওয়ার পর বড় পরিসরে ট্রায়ালের জন্য ডিভাইসটি যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। চাঁদপুরের বাবুরহাটের ছেলে ড. আবু আলী ইবনে সিনা ডিভাইসটি সম্পর্কে বলেন, ‘এ পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা এটি অত্যন্ত সুলভমূল্যের এবং প্রক্রিয়াটি খুবই সহজ। তাই যে কোনো ক্লিনিকেই এ টেস্ট করানোর ব্যবস্থা রাখা সম্ভব। ফলে এ ডিভাইস ব্যবহারে খরচ কমবে ৮০ শতাংশ। টেস্টটিতে রং পরিবর্তন করতে পারে এমন এক ধরনের তরল ব্যবহার করা হয়। দেহের যে কোনো জায়গায় ক্যানসারে আক্রান্ত কোনো কোষ থাকলে এটি শনাক্ত করতে পারবে এবং রং পরিবর্তন করে ১০ মিনিটের মধ্যেই এ ব্যাপারে জানি দেবে। দ্রুত এবং ৮০ শতাংশ কম খরচ হওয়ায় ক্যানসার নির্ণয় প্রক্রিয়া আরও দ্রুত এবং সহজলভ্য হবে।’ বাংলাদেশি বংশোদ্ভূত এই বিজ্ঞানী ‘ডেভেলপমেন্ট অব পয়েন্ট অব কেয়ার টেকনোলজি ফর দ্য ডিটেকশন অব ক্যানসার বায়োমার্কস’ নামে ১০ মিনিটে ক্যানসার শনাক্তকরণ প্রজেক্টে অন্যতম সদস্য হিসেবে কাজ করেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রসায়ন নিয়ে পড়াশোনা এবং পরে একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে বর্তমানে বিশ্ব র‌্যাংকিংয়ে ১৯তম অবস্থানে থাকা অস্ট্রেলিয়া অব নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটিতে বায়োমেডিকেল সায়েন্স বিভাগের সিনিয়র লেকচারার ও গবেষক হিসেবে কর্মরত আছেন। এ বিশ্ববিদ্যালয়েই তার নিজের নামে রয়েছে ‘সিনা ল্যাব’। এখানে বর্তমানে বিভিন্ন দেশের গবেষক ড. আবু আলী ইবনে সিনার অধীনে কাজ করছেন। এই বিজ্ঞানী বলেন, ‘হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের একটি বড় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। তারা এ ডিভাইসটির বাণিজ্যিকীকরণ করতে যাচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। কয়েক মিলিয়ন ডলারের বিশাল অ্যামাউন্ট তারা বিনিয়োগ করছে। এক থেকে দেড় বছরের মধ্যে এটি বাজারে নিয়ে আসা হবে। এতে বিশ্বজুড়েই অনেক মানুষ উপকৃত হবেন।’ তিনি বলেন, ‘প্রারম্ভিক অবস্থায় ক্যানসার সেল শনাক্ত করা গেলে দ্রুত অনেক মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। ফলে এ ডিভাইসের ব্যবহার দ্রুত এবং সহজলভ্য হওয়ায় বাঁচবে কোটি জীবন।’ 
বিজ্ঞাপন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
NN
লেখক সম্পর্কে No Name টাইমস নিউজ ২৪
পরবর্তী খবরবাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে গুগলের উন্নত এআই মডেল ‘জেমিনি প্রো’

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

প্রযুক্তি থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —