ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পূজা চেরী আবারও নেটদুনিয়ায় আলোচনায়। কারণ, দুর্গাপূজার মণ্ডপে তাকে দেখা গেছে সিঁদুর পরা অবস্থায়। অথচ হিন্দু সম্প্রদায়ের প্রথা অনুযায়ী অবিবাহিত মেয়েরা সিঁদুর পরেন না। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে— তবে কি গোপনে বিয়ে করেছেন তিনি?
শারদীয় দুর্গাপূজার তিন দিন তিন রকম সাজে বিভিন্ন মণ্ডপে হাজির হন পূজা। ভক্তদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। তবে সিঁদুর পরা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পূজা বলেন, “এখানে একজন সিঁদুর আমার গালে লাগিয়ে দিচ্ছিল। তখন তারা বলল, ‘প্রার্থনা করি আগামীবার যেন দাদাসহ মণ্ডপে আসতে পারো।’”
অর্থাৎ, সিঁদুর পরার ঘটনা ছিল হঠাৎই এবং প্রতীকী। এ নিয়ে বিয়ের গুঞ্জন সত্য নয় বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
এ বছর ঢাকাতেই দুর্গাপূজা উদযাপন করেছেন পূজা চেরী। বনানীর মণ্ডপসহ বিভিন্ন মণ্ডপে ঘুরেছেন তিনি। ছোটবেলায় বাড়িতে পূজা হলেও এখন ব্যস্ততার কারণে বাড়ি যাওয়া হয় না বলে জানিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন
‘লাইফলাইন’ দেখে চোখ ভিজল মিমের
চলচ্চিত্র ক্যারিয়ারেও সক্রিয় রয়েছেন পূজা। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টগর’ ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে এসেছে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ, পরিচালনায় ছিলেন আলোক হাসান।















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।