শিরোনাম LIVE
২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মোমেন্ট অব দ্য ডে ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প. বালু উত্তোলন ও মাটি কাটায় দক্ষিণাঞ্চলে নদীভাঙনের তীব্র আতঙ্ক

বিসিবি নির্বাচন বয়কট: তামিম ইকবাল ও তার পক্ষের ১৫ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার।

শেয়ার
বিসিবি নির্বাচন বয়কট: তামিম ইকবাল ও তার পক্ষের ১৫ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার।

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল ও তার পক্ষের ১৫ প্রার্থী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিচ্ছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ বুধবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে এসে স্বশরীরে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন তামিম ও তার পক্ষের মোট ১৫ পরিচালক প্রার্থী।

বিজ্ঞাপন

মিডিয়ার সামনে দাঁড়িয়ে তামিম ইকবাল জানান,

‘আমিসহ মোট ১৬ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। কারণটা খুবই স্পষ্ট। আমার কাছে মনে হয় না বিস্তারিত বলার কিছু আছে। নির্বাচন কোন দিকে যাচ্ছে, তা এখন পরিষ্কার। এটা আসলেই নির্বাচন নয়। ক্রিকেটের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

আরও পড়ুন ব্রাজিলের মুখোমুখি হওয়ার অপেক্ষায় নরওয়ে খেলাধুলা · ০১.০৭.২০২৬

তামিম আরও বলেন,
‘যারা নাম প্রত্যাহার করেছেন তারা সবাই হেভিওয়েট প্রার্থী। তাদের ভোটব্যাংকও শক্তিশালী। এটা একটা প্রতিবাদ। দিনশেষে এই নোংরামির অংশ হয়ে আমরা থাকতে পারব না। আজ ক্রিকেট শতভাগ হেরে গেছে। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন, তারপর ক্রিকেটের ফিক্সিং নিয়ে চিন্তা করুন। এই নির্বাচন বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা কালো দাগ হয়ে থাকল।’

ঢাকার ক্লাব কোটায় এখনো ১৬ জন প্রার্থী নির্বাচন করছেন। তাদের মধ্যে আছেন—

লুৎফর রহমান বাদল (লিজেন্ডস অব রূপগঞ্জ), ইশতিয়াক সাদেক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), আদনান রহমান দীপন (রূপগঞ্জ টাইগার্স), আবুল বাশার (প্রাইম দোলেশ্বর), ফায়জুর রহমান মিতু (উত্তরা স্পোর্টিং), আমজাদ হোসেন (ঢাকা স্পারটান্স), শানিয়ান তানিম নাভিন (মেরিনার ইয়াংস ক্লাব), একেএম আহসানুর রহমান মল্লিক রনি (ইয়াং পেগাসাস), মোখসেদুল কামাল (গোল্ডেন ঈগলস), মোহাম্মদ ফয়জুর রহমান ভুঁইয়া (ভিক্টোরিয়া স্পোর্টিং), এম নাজমুল ইসলাম (ট্যালেন্ট হান্ট একাডেমি), ফারুক আহমেদ (রেঞ্জার্স একাডেমি), মেজর (অব.) ইমরোজ আহমেদ (কাঁঠালবাগান গ্রীন ক্রিসেন্ট), রাকিবউদ্দীন (এইস ওয়ারিয়র্স), মঞ্জুর আলম (রেগুলার স্পোর্টিং) ও মেহরাব আলম চৌধুরী (যাত্রাবাড়ী ক্রীড়াচক্র)।

বিজ্ঞাপন

তাদের মধ্যে কয়েকজন নিরপেক্ষ প্রার্থীও রয়েছেন—যেমন লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফর রহমান বাদল, প্রাইম দোলেশ্বরের আবুল বাশার, উত্তরা স্পোর্টিংয়ের ফায়জুর রহমান মিতু ও ট্যালেন্ট হান্ট একাডেমির নাজমুল ইসলাম।

শেষ মুহূর্তে আদালতের রিটের কারণে ১৫ ক্লাবের কাউন্সিলরশিপ বাতিল হওয়ায় এ সংকট তৈরি হয়েছে। পর্যবেক্ষক সংস্থা দুদকের রিপোর্টকে কেন্দ্র করে এই স্থগিতাদেশ না হলে তামিম ইকবাল ও তার পক্ষের প্রার্থীদের বেশ কয়েকজন অন্তত নির্বাচন করতেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
NN
লেখক সম্পর্কে No Name টাইমস নিউজ ২৪
পরবর্তী খবরএশিয়া কাপে ব্যর্থ হলেও আইসিসি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে সাইম আইয়ুব।

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

খেলাধুলা থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —