শিরোনাম LIVE
২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মোমেন্ট অব দ্য ডে ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প. বালু উত্তোলন ও মাটি কাটায় দক্ষিণাঞ্চলে নদীভাঙনের তীব্র আতঙ্ক
খেলাধুলা ফুটবল

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক এখন আর্জেন্টাইন কিংবদন্তি

শেয়ার
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক এখন আর্জেন্টাইন কিংবদন্তি
আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি আবারও লিখলেন নতুন ইতিহাস। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্ট বা গোল করানোর রেকর্ড এখন এককভাবে তার দখলে। পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে দুটি গোল করিয়ে তিনি ছুঁয়ে ফেলেছেন আরেকটি মহারেকর্ডের মাইলফলক।
আজকের ম্যাচে আর্জেন্টিনা ৬-০ গোলে বিধ্বস্ত করে প্রতিপক্ষকে। ম্যাচের শুরুতেই দলের প্রথম গোলটি করান গঞ্জালো মন্তিয়েল, আর সেই পাস আসে মেসির পা থেকে। এটি ছিল আন্তর্জাতিক ফুটবলে তাঁর ৫৯তম অ্যাসিস্ট। এত দিন পর্যন্ত গোল করানোর দিক থেকে শীর্ষে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার, যার অ্যাসিস্ট সংখ্যা ছিল ৫৮। কিন্তু ২২ মিনিটের সেই গোলেই নেইমারকে ছুঁয়ে ফেলেন মেসি।

পরে ৮৪ মিনিটে লাওতারো মার্তিনেজকে দিয়ে গোল করিয়ে মেসি এককভাবে উঠে আসেন শীর্ষে—আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ম্যাচে ৬০ গোল করানোয় এখন এক নম্বরে তিনি।

ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনি বলেন, “গতকাল আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে কি খেলতে প্রস্তুত, আর সে হ্যাঁ বলেছে। ওর মুখে এই উত্তর শোনাই আমাদের জন্য আনন্দের।”

ভেনেজুয়েলার বিপক্ষে আগের ম্যাচে বিশ্রামে ছিলেন মেসি। ইন্টার মায়ামির হয়ে টানা ২৭ দিনে সাত ম্যাচ খেলার ক্লান্তি কাটাতে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামতেই আবার দেখা গেল তার জাদু—দুই অ্যাসিস্টে দলের বড় জয় নিশ্চিত করেন তিনি।

মেসির অ্যাসিস্টের তালিকায় দেখা যায়, আর্জেন্টিনার হয়ে তিনি সবচেয়ে বেশি গোল করিয়েছেন গঞ্জালো হিগুয়েইন (৯) ও লাওতারো মার্তিনেজকে (৮)। আর দল হিসেবে সবচেয়ে বেশি ভুগেছে ভেনেজুয়েলা (৬ গোল করানো), এরপর প্যারাগুয়ে (৫) ও বলিভিয়া (৪)।

আর্জেন্টিনার ইতিহাসে গোল করানোর দিক থেকেও মেসির আধিপত্য স্পষ্ট। দ্বিতীয় স্থানে আছেন আনহেল দি মারিয়া (২৮ অ্যাসিস্ট), এরপর ডিয়েগো ম্যারাডোনা (২৬), আরিয়ে ওর্তেগা (২১), এবং হুয়ান রোমান রিকেলমে (১৭)।

শুধু আন্তর্জাতিক নয়, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসির মোট অ্যাসিস্ট সংখ্যা এখন ৩৯৮। আর মাত্র দুটি অ্যাসিস্ট করলেই তিনি স্পর্শ করবেন কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের ৪০০ অ্যাসিস্টের রেকর্ড।

বিজ্ঞাপন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
NN
লেখক সম্পর্কে No Name টাইমস নিউজ ২৪
পরবর্তী খবরকক্সবাজারে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

খেলাধুলা থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —