শিরোনাম LIVE
২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মোমেন্ট অব দ্য ডে ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প. বালু উত্তোলন ও মাটি কাটায় দক্ষিণাঞ্চলে নদীভাঙনের তীব্র আতঙ্ক
খেলাধুলা ফুটবল

প্রতিবেশির মামলায় ভিনিসিয়ুস জুনিয়র

শেয়ার
প্রতিবেশির মামলায় ভিনিসিয়ুস জুনিয়র

জন্মদিনের আনন্দ এবার ভিনিসিয়ুস জুনিয়রের জীবনে অপ্রত্যাশিত ঝামেলা বয়ে এনেছে। অতিরিক্ত শব্দ ও প্রতিবেশীদের শান্তি ভঙ্গের অভিযোগে ব্রাজিলের এই তারকা ফুটবলারের বিরুদ্ধে মামলা হয়েছে। রিও ডি জেনেইরোর এক বিলাসবহুল ভেন্যুতে আয়োজিত জাঁকজমকপূর্ণ জন্মদিন পার্টিই এই বিপদের কারণ।

গত ১২ জুলাই ছিল ভিনিসিয়ুসের ২৫তম জন্মদিন। তবে আসল উদযাপন চলে ১৯ থেকে ২১ জুলাই পর্যন্ত। সেই তিনদিন ধরে চলা পার্টিতে অতিথির সংখ্যা ছিল প্রায় ৫০০ জন। শুধু বন্ধুরাই নন, উপস্থিত ছিলেন তার রিয়াল মাদ্রিদ সতীর্থ এদুয়ার্দো কামাভিঙ্গা, মার্কিন র‍্যাপার ট্রাভিস স্কট এবং ব্রাজিলিয়ান গায়িকা আনিতা। গান, আতশবাজি, মেলা আকর্ষণ—সব মিলিয়ে জমজমাট উৎসবেই মাতেন সবাই।

বিজ্ঞাপন

কিন্তু এত আয়োজনই কাল হয়ে দাঁড়ায় ভিনিসিয়ুসের জন্য। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, পার্টির উচ্চস্বরে গান ও চিৎকারে এলাকার পরিবেশ অশান্ত হয়ে ওঠে। রাতভর শব্দে ঘুমাতে না পেরে কয়েকজন প্রতিবেশী পুলিশের কাছে অভিযোগ করেন। সামরিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে শব্দ কমানোর নির্দেশ দেয়। প্রথমে অতিথিরা তা মেনে নিলেও, পুলিশ চলে যাওয়ার পর আবারও শব্দের মাত্রা বেড়ে যায় বলে অভিযোগকারীদের দাবি।

ব্রাজিলের আইনে “অন্যের শান্তি বা কাজের ব্যাঘাত ঘটানো” একটি দণ্ডনীয় অপরাধ, যার শাস্তি সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড বা জরিমানা। এই মামলার প্রাথমিক শুনানি হবে আগামী ৬ নভেম্বর। যদিও স্থানীয় আইনজীবীরা মনে করছেন, ভিনিসিয়ুসের কারাদণ্ড হওয়ার সম্ভাবনা খুবই কম। সাধারণত এ ধরনের মামলা জরিমানা দিয়েই নিষ্পত্তি হয়ে যায়।

আরও পড়ুন এমবাপ্পের একমাত্র গোলে গেতাফেকে হারিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ খেলাধুলা · ২০.১০.২০২৫

এটি ভিনিসিয়ুসের ব্যক্তিগত জীবনের প্রথম বিতর্ক নয়। এর আগেও এক মডেলের সঙ্গে তোলা ছবি নিয়ে আলোচনায় আসেন তিনি। সেই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষমা চেয়ে ভক্তদের প্রশংসাও পেয়েছিলেন এই তরুণ তারকা।

রিয়াল মাদ্রিদে দারুণ সময় কাটাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে মাঠের সাফল্যের পাশাপাশি মাঠের বাইরের আচরণ নিয়েও এখন সতর্ক থাকতে হচ্ছে তাকে।

বিজ্ঞাপন

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
NN
লেখক সম্পর্কে No Name টাইমস নিউজ ২৪
পরবর্তী খবরওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দল ঘোষণা, ফিরলেন সৌম্য সরকার প্রথমবার অংকন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

খেলাধুলা থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —