শিরোনাম LIVE
২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মোমেন্ট অব দ্য ডে ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প. বালু উত্তোলন ও মাটি কাটায় দক্ষিণাঞ্চলে নদীভাঙনের তীব্র আতঙ্ক

জামায়াতে ইসলামীর আমির নির্বাচন প্রক্রিয়া শুরু, তৃতীয় মেয়াদে থাকছেন ডা. শফিকুর রহমান?

শেয়ার
জামায়াতে ইসলামীর আমির নির্বাচন প্রক্রিয়া শুরু, তৃতীয় মেয়াদে থাকছেন ডা. শফিকুর রহমান?

রাজনীতি ডেস্ক | কালবিন্দু

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব ‘আমির’ নির্বাচনের প্রক্রিয়া শুরু হচ্ছে চলতি অক্টোবর মাস থেকেই। কে হচ্ছেন পরবর্তী আমির— তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। দলের বিভিন্ন পর্যায়ে গুঞ্জন— টানা তৃতীয়বারের মতো শীর্ষ পদে থাকতে পারেন বর্তমান আমির ডা. শফিকুর রহমান।

দলীয় সূত্রে জানা যায়, জামায়াতের আমির নির্বাচন প্রক্রিয়া মাসব্যাপী চলে। সারাদেশের রুকনদের (ভোটার) গোপন ভোটে নির্বাচন সম্পন্ন হয়। অক্টোবর থেকে জেলা পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়ে ডিসেম্বরে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

দলের এক নির্বাহী পরিষদ সদস্য কালবিন্দুকে বলেন,

“আমাদের সবকিছু একটি চেইন অব কমান্ডের মাধ্যমে চলে। আমির নির্বাচন একটি স্বাভাবিক প্রক্রিয়া। গণমাধ্যমে আলোচনা হলেও দলের অভ্যন্তরে এটি নিয়মিত রুটিন ও সাংগঠনিক কার্যক্রমের অংশ।”

আরও পড়ুন আধুনিকতার আড়ালে গভীর ভূ-রাজনৈতিক নীলনকশা রাজনীতি · ০১.০৭.২০২৬

প্রথা অনুযায়ী, জামায়াতে ইসলামীতে আমির নির্বাচনে তিনজনের একটি প্যানেল গঠন করা হয়। রুকনদের ভোটে ওই তিনজনের মধ্য থেকে একজন নির্বাচিত হন। দলীয় সূত্রে জানা যায়, বর্তমান আমির ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করলে বা অসুস্থ না হলে তাকেই পরবর্তী আমির হিসেবে দেখা যেতে পারে।

নড়াইল জেলা জামায়াতে ইসলামের আমির আতাউর রহমান বাচ্চু কালবিন্দুকে বলেন,

“মুহতারাম আমির দায়িত্ব নেওয়ার পর সংগঠন আরও গতিশীল ও যুগোপযোগী হয়েছে। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন, সংগঠনের স্বার্থে তার নেতৃত্ব এখনো প্রয়োজন।”

বিজ্ঞাপন

গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্যকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরে আগস্টে তার বাইপাস সার্জারি সম্পন্ন হয়। বর্তমানে তিনি বসুন্ধরার কার্যালয় থেকে সীমিত আকারে দলীয় দায়িত্ব পালন করছেন।

দলটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ডা. শফিকুর রহমান ১৯৭৭ সালে জাসদ ছাত্রলীগ থেকে ইসলামী ছাত্রশিবিরে যোগ দেন। এরপর সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি, সিলেট শহর ও জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে তিনি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল হন এবং ২০১৯ সালে প্রথমবার দলের আমির নির্বাচিত হন।

এর আগে টানা তিন মেয়াদে আমির ছিলেন অধ্যাপক গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামী।

দলীয় নেতারা মনে করছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ডা. শফিকুর রহমানের ধারাবাহিক নেতৃত্ব জামায়াতে ইসলামীকে সাংগঠনিকভাবে আরও স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
NN
লেখক সম্পর্কে No Name টাইমস নিউজ ২৪
পরবর্তী খবরভাঙ্গা উপজেলার সকল পূজা মন্ডপে আর্থিক অনুদান দিলেন বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল।

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

রাজনীতি থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —