সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বাঙালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক কর্মিসভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগদান করেন।
জানা যায়, জামায়াতের ওয়ার্ড সভাপতি মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এই ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব ও সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান জ্যোতি। তিনি নবাগতদের হাতে বিএনপির পতাকা তুলে দেন এবং তাদের স্বাগত জানান।
আরও পড়ুন
জুলাই অভ্যুত্থানের স্মরণে ছাত্রশিবিরের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঙালা ইউনিয়নের ওই অঞ্চলে জামায়াতের কার্যক্রম কিছুদিন ধরে স্থবির হয়ে পড়েছিল। এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে নতুনভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেয়া হয়। এ প্রেক্ষিতে আনোয়ার হোসেন ও তার সহযোগীরা বিএনপিতে যোগ দিয়ে দলের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার আশ্বাস দেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই যোগদান স্থানীয় পর্যায়ে বিএনপির তৃণমূল নেটওয়ার্ককে আরও সক্রিয় করবে। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনের আগে দলীয় কর্মকৌশলে এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।
















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।