শিরোনাম LIVE
২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মোমেন্ট অব দ্য ডে ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প. বালু উত্তোলন ও মাটি কাটায় দক্ষিণাঞ্চলে নদীভাঙনের তীব্র আতঙ্ক
খেলাধুলা ক্রিকেট

স্পিন বাড়াতে ওয়ানডে দলে ফিরলেন আকিল হোসেইন, নতুন মুখ রামন সিমন্ডস

শেয়ার
স্পিন বাড়াতে ওয়ানডে দলে ফিরলেন আকিল হোসেইন, নতুন মুখ রামন সিমন্ডস

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের স্পিন আক্রমণের বিপরীতে ব্যাট হাতে নাস্তানাবুদ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। রিশাদ হোসেনের ঘূর্ণিতে ৭৪ রানের পরাজয়ের পর দলটি এবার ঘুরে দাঁড়াতে চাইছে স্পিন শক্তি বাড়িয়ে। তাই সিরিজের দ্বিতীয় ওয়ানডে থেকে স্কোয়াডে ফিরছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আকিল হোসেইন।

মূল স্কোয়াডে না থাকলেও হঠাৎই দলে ফেরানো হচ্ছে ৩২ বছর বয়সী এই স্পিনারকে। ওয়েস্ট ইন্ডিজ দলের এক সূত্র নিশ্চিত করেছে, আকিল আজ (রবিবার) রাতে ঢাকায় পৌঁছে আগামীকাল থেকেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, “আকিল আজ রাতে ঢাকায় পৌঁছাবেন এবং ওয়ানডে দলের সঙ্গে যোগ দেবেন।”

বিজ্ঞাপন

শুধু স্পিন নয়, পেস আক্রমণেও পরিবর্তন আনছে ওয়েস্ট ইন্ডিজ। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ২৪ বছর বয়সী বাঁহাতি পেসার রামন সিমন্ডস, যিনি এর আগে জাতীয় দলের হয়ে দুটি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে ওয়ানডেতে এটিই হতে যাচ্ছে তাঁর অভিষেক। অন্যদিকে, স্কোয়াড থেকে বাদ পড়েছেন জেদাইয়া ব্লেডস ও শামার জোসেফ, যারা প্রথম ওয়ানডেতে ছিলেন দলে কিন্তু কার্যকর ভূমিকা রাখতে পারেননি।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের স্পিনারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা অসহায় হয়ে পড়েছিল। রিশাদ হোসেন একাই নিয়েছিলেন ৬ উইকেট। সেই ম্যাচে মিরপুরের কালো ও টার্নিং উইকেট নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা সমালোচনা। এবার সেই পরিস্থিতির কথা মাথায় রেখে ওয়েস্ট ইন্ডিজও নিজেদের স্কোয়াডে স্পিন শক্তি বাড়াচ্ছে।

আরও পড়ুন মিরপুরের কালো উইকেট নিয়ে সমালোচনার জবাব মুশতাক আহমেদের খেলাধুলা · ২০.১০.২০২৫

বাংলাদেশও দ্বিতীয় ম্যাচের আগে নিজেদের দলে যুক্ত করেছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে, যা ইঙ্গিত দিচ্ছে স্পিন-প্রধান লড়াইয়ের। ফলে সিরিজের বাকি ম্যাচগুলোতেও ঘূর্ণি বোলারদের আধিপত্য দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি।

আগামীকাল (সোমবার) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। সিরিজে বর্তমানে ১–০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ, তাই ওয়েস্ট ইন্ডিজের সামনে দ্বিতীয় ম্যাচটি টিকে থাকার লড়াই।

বিজ্ঞাপন

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
NN
লেখক সম্পর্কে No Name টাইমস নিউজ ২৪
পরবর্তী খবরমিরপুরের কালো উইকেট নিয়ে সমালোচনার জবাব মুশতাক আহমেদের

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

খেলাধুলা থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —