বাফুফে কর্মকর্তারা ফলাফলের দিকে তাকিয়ে আছেন। কারণ, এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত কোনো জয় নেই বাংলাদেশের। ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের কাছে ৪–৩ গোলে হারের পর থেকে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন ক্যাবরেরা। সেদিন দলের লড়াইয়ের মনোভাব প্রশংসিত হলেও, কোচের কৌশল ও একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক। এবার যদি আবারও ব্যর্থ হয় বাংলাদেশ, তাহলে স্প্যানিশ কোচের ভবিষ্যৎ নিয়ে দ্বিতীয়বার ভাববে না বাফুফে, এমনটাই মনে করছেন অনেকেই।
বাংলাদেশের ফুটবলপ্রেমীরা আজ তাকিয়ে থাকবেন এক ম্যাচের দিকে—যেখানে শুধু তিন পয়েন্ট নয়, কোচের ভবিষ্যৎও ঝুলছে সূক্ষ্ম এক দড়িতে। জয় পেলে সমালোচকদের মুখ বন্ধ করতে পারবেন ক্যাবরেরা, আর হার মানেই হয়তো নতুন কোচের খোঁজে নামবে বাফুফে।
















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।