শিরোনাম LIVE
২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মোমেন্ট অব দ্য ডে ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প. বালু উত্তোলন ও মাটি কাটায় দক্ষিণাঞ্চলে নদীভাঙনের তীব্র আতঙ্ক

শিয়ালবাড়িতে ভয়াবহ আগুন: বুয়েট প্রতিনিধিদলের তদন্ত, নিহত ১৬

শেয়ার
শিয়ালবাড়িতে ভয়াবহ আগুন: বুয়েট প্রতিনিধিদলের তদন্ত, নিহত ১৬

স্টাফ রিপোর্টার:

ঢাকা: রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি প্রতিনিধিদল। তারা খতিয়ে দেখবে কী ধরনের কেমিক্যাল মজুত ছিল এবং আগুনের মাত্রা কেন এত ভয়াবহ হয়ে উঠেছিল। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এসব তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে এলেও কিছু জায়গা থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। বিভিন্ন ধরনের কেমিক্যালের উপস্থিতি থাকায় পরিস্থিতি জটিল হয়ে পড়েছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “অনুমোদনহীন কেমিক্যাল গোডাউনগুলো বড় বিপদের কারণ। টঙ্গীর মতো ঘটনা যাতে পুনরায় না ঘটে, সে জন্য সবাইকে সচেতন হতে হবে।” মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে ১২টি ইউনিট যৌথভাবে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, নিচতলার আগুনের তীব্রতা এবং ছাদের দরজা তালাবদ্ধ থাকায় অনেকেই ভবনের ভেতরে আটকা পড়ে মারা যান। নিহতদের অধিকাংশই পোশাক কারখানার শ্রমিক।

আরও পড়ুন এবার আগুন নাশকতার তীর কি গার্মেন্টস শিল্পের দিকে ? দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমি কতটুকু সচেতন ? জাতীয় · ২০.১০.২০২৫

ঘটনাস্থলে ছিল একটি পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের একটি কেমিক্যাল গোডাউন। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “যথাযথ নিয়ম মেনে কেমিক্যাল সংরক্ষণের ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।”

জানমালের ক্ষয়ক্ষতির  বিবরণ:

1.      শিয়ালবাড়ির অগ্নিকাণ্ডে নিহত ১৬

2.      ভবনে ছিল অনুমোদনহীন কেমিক্যাল গোডাউন

3.      ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়

4.      বুয়েট প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করবে

বিজ্ঞাপন

5.      কেমিক্যাল আগুনের ঝুঁকি এবং সতর্কতার ওপর জোর

এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের শাস্তি দাবি করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
NN
লেখক সম্পর্কে No Name টাইমস নিউজ ২৪
পরবর্তী খবরজামায়াত আওয়ামী লীগের লেজ ধরে চলে: প্রেস ক্লাবে রিজভীর মন্তব্য

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

জাতীয় থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —