শিরোনাম LIVE
২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মোমেন্ট অব দ্য ডে ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প. বালু উত্তোলন ও মাটি কাটায় দক্ষিণাঞ্চলে নদীভাঙনের তীব্র আতঙ্ক

বিসিসিআইয়ের নতুন সভাপতি হচ্ছেন মিঠুন মানহাস

শেয়ার
বিসিসিআইয়ের নতুন সভাপতি হচ্ছেন মিঠুন মানহাস

বিসিসিআইয়ের নতুন সভাপতি হচ্ছেন মিঠুন মানহাস

সৌরভ গাঙ্গুলি কিংবা হরভজন সিং— দুই সাবেক তারকার নাম শোনা গেলেও শেষ পর্যন্ত তাদের কেউই নন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি হচ্ছেন দিল্লির সাবেক অধিনায়ক মিঠুন মানহাস। আগামী রোববার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

বিজ্ঞাপন

সোমবার বিসিসিআইয়ের নির্বাচন কর্মকর্তা এ. কে. জোতি মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। সেখানে প্রতিটি পদেই একক প্রার্থী থাকায় ভোটাভুটির প্রয়োজন হয়নি। এর আগে কেন্দ্রীয় রাজনৈতিক নেতাদের অভ্যন্তরীণ আলোচনার ভিত্তিতে অফিসবাহকদের নাম চূড়ান্ত করা হয়।

যদিও ভারতের জাতীয় দলের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি, তবুও ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে সুপরিচিত নাম মিঠুন মানহাস।

আরও পড়ুন বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে সৌদি ফুটবল প্রধানের পদত্যাগ খেলাধুলা · ২৯.০৬.২০২৬
  • দিল্লি ও জম্মু–কাশ্মীরের হয়ে খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে।

  • ১৫৭ ম্যাচে ৯৭১১ রান রয়েছে তার নামে।

  • আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স, চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন।

  • ৫৫ আইপিএল ম্যাচে করেছেন ৫১৪ রান।

  • ভারতীয় ‘এ’ দলের হয়েও একাধিকবার সুযোগ পেয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিসিসিআইয়ের এই সভাপতি নির্বাচন প্রক্রিয়ায় অমিত শাহ গোষ্ঠী বড় ভূমিকা রেখেছে। সম্প্রতি অমিত শাহের বাসভবনেই পরবর্তী সভাপতির নাম নিয়ে বৈঠক হয়। উল্লেখ্য, তার ছেলে জয় শাহ বর্তমানে আইসিসি সভাপতি এবং এর আগে দীর্ঘদিন বিসিসিআই সচিব ছিলেন।

ভারতীয় ক্রিকেট প্রশাসনে বড় চমক হয়ে এলেন মিঠুন মানহাস। আগামী রোববার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় তার সভাপতি হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
টড
লেখক সম্পর্কে টাইমসনিউজ২৪.কম ডেস্ক এডমিন · টাইমস নিউজ ২৪ সব লেখা দেখুন
পরবর্তী খবরTired of always being the problem for everything at Barca: Messi

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

খেলাধুলা থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —