কানাডা সুপার সিক্সটির পরও বিশ্রাম নিচ্ছেন না বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। বিশ্বজুড়ে একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে চলা এই অলরাউন্ডারের ব্যস্ততা যেন ক্রমেই বেড়েই চলছে। সদ্য শেষ হওয়া টুর্নামেন্টের পরও তিনি নাম লিখিয়েছেন আরও তিনটি নতুন ফ্র্যাঞ্চাইজি লিগে।
সাকিবকে এবার দেখা যাবে আবুধাবি টি-টেন লিগে ‘রয়্যাল চ্যাম্পস’-এর হয়ে। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে রয়্যাল চ্যাম্পসের অফিসিয়াল পেজ থেকে সাকিবের যোগদানের ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়,
“গ্লোবাল লিজেন্ড অ্যালার্ট! সাকিব আল হাসান এখন রয়্যাল চ্যাম্পস পরিবারে যোগ দিয়েছেন। একজন সত্যিকারের অলরাউন্ডার, ম্যাচ উইনার—এখন তিনি টি–টেন লিগের সদস্য।”
আগামী ১৮ নভেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে সাকিবের সতীর্থ হিসেবে থাকবেন ইংল্যান্ডের জেসন রয়, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস, এবং কোচ হিসেবে থাকছেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ ও ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি কোর্টনি ওয়ালশ।
আরও পড়ুন
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দল ঘোষণা, ফিরলেন সৌম্য সরকার প্রথমবার অংকন
এছাড়া সাকিব অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের গ্লোবাল লিগে, যেখানে তিনি খেলবেন ‘হিউস্টন রাইডার্স’-এর হয়ে। এই দলে রয়েছেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা, পাকিস্তানের ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির, এবং নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।
শুধু তাই নয়, সাকিবকে দেখা যাবে ভারতের নতুন টি-টোয়েন্টি আসর ‘ইন্ডিয়ান হ্যাভেন লিগ’-এও। যদিও এই লিগে তার দল এখনও প্রকাশ করা হয়নি। নিজেই এক ভিডিওবার্তায় এই টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব।
প্রথমবারের মতো আয়োজিত এই লিগটি অনুষ্ঠিত হবে কাশ্মীরের শ্রীনগরের বকশি স্টেডিয়ামে, ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত।
দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিব প্রমাণ করেছেন তিনি শুধু বাংলাদেশের নয়, বিশ্ব ক্রিকেটেরও একজন আইকনিক অলরাউন্ডার। জাতীয় দলের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও তার উপস্থিতি সবসময়ই বাড়িয়ে তোলে টুর্নামেন্টের মর্যাদা ও দর্শক আগ্রহ।
















আপনার প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া ও মন্তব্যের জন্য লগইন
মন্তব্য (0)
মন্তব্য নীতিমালামন্তব্য করতে লগইন করুন
এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।