শিরোনাম LIVE
২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মোমেন্ট অব দ্য ডে ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প. বালু উত্তোলন ও মাটি কাটায় দক্ষিণাঞ্চলে নদীভাঙনের তীব্র আতঙ্ক
খেলাধুলা ক্রিকেট

সমর্থকদের কটূক্তিতে ব্যথিত নাসির হোসেন,

শেয়ার
সমর্থকদের কটূক্তিতে ব্যথিত নাসির হোসেন,

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের হতাশা নিয়েই গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হারের পর দেশে ফেরার সময় খেলোয়াড়দের মুখে ছিল নীরবতা, চোখেমুখে ক্লান্তি ও হতাশা। কিন্তু সেই হতাশা আরও গভীর করেছে বিমানবন্দরে সমর্থকদের কটূক্তি ও দুয়োধ্বনি।

দলের এই কঠিন সময়ে সমর্থকদের আচরণে ব্যথিত হয়েছেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তিনি জানিয়েছেন ক্রিকেটাররাও মানুষ, তাদেরও অনুভূতি আছে, কষ্ট আছে, এবং সমালোচনার বদলে দরকার ভালোবাসা ও সমর্থন।

বিজ্ঞাপন

নাসির লিখেছেন,

“আমরা ক্রিকেট প্লেয়ার, তার থেকেও বড় পরিচয় আমরা মানুষ। রক্তে-মাংসে গড়া মানুষ। কোনো রোবট নই যে, অনুভূতি নেই। জিতে গেলে ১৭ কোটি মানুষ আনন্দ পায়, উল্লাস করে। তাহলে হেরে গেলে কেন শুধু ১১ জন কষ্টের দায়ভার বহন করবে? আমার প্রশ্ন জাতির কাছে— কেউ কি ইচ্ছে করে হেরে যায় বা হারতে চায়?”

তিনি আরও লেখেন,

“আনন্দ যদি ভাগাভাগি করে নেওয়া যায়, তবে কষ্টের সময় একটু সহানুভূতি কি দেখানো যেতে পারে না? কটুকথা না শুনিয়ে, আত্মবিশ্বাসে আঘাত না করে, মনোবল বৃদ্ধি করা বা জয়ের পথে এগোতে একটু কি উৎসাহ দেওয়া যায় না? ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আগামীতে আমরাও ভালো করবো। হারজিত তো থাকবেই, এতে ভেঙে পড়া যাবে না।”

আরও পড়ুন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দল ঘোষণা, ফিরলেন সৌম্য সরকার প্রথমবার অংকন খেলাধুলা · ১৬.১০.২০২৫

দেশে ফেরার পর টিম টাইগারের পরবর্তী লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নতুন সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই মাঠে নামবেন মেহেদী হাসান মিরাজ ও তার দল।

বিজ্ঞাপন

অনুমোদন করেছেন: টাইমসনিউজ২৪.কম ডেস্ক - এডমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
NN
লেখক সম্পর্কে No Name টাইমস নিউজ ২৪
পরবর্তী খবর১৮ বছর পর আবারও ফাইনালে আর্জেন্টিনা! মেসির সতীর্থই করলেন তা সম্ভব

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

খেলাধুলা থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —