শিরোনাম LIVE
২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকল পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিয়ে যা জানা গেল ১ লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে হুতিদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা সৌদির, সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান ১০০ জনকে পার্টটাইম চাকরি দেবে আড়ং, লাগবে না অভিজ্ঞতা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর চাকরিতে যোগ দিলেন অভিনেত্রী তমা মির্জা বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ পদত্যাগের পর যে বার্তা দিলেন মোদির অনুগত শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত তাসকিনই এনে দিলেন দ্বিতীয় উইকেট, চাপে জিম্বাবুয়ে নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মোমেন্ট অব দ্য ডে ৬ পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেবে মহিলাবিষয়ক অধিদপ্তর সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার মেগা প্রকল্প. বালু উত্তোলন ও মাটি কাটায় দক্ষিণাঞ্চলে নদীভাঙনের তীব্র আতঙ্ক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নে জাকের পার্টির কর্মীসভা ও শোভাযাত্রা

শেয়ার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নে জাকের পার্টির কর্মীসভা ও শোভাযাত্রা
ফরিদপুর প্রতিনিধি, কালবিন্দু:
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নে জাকের পার্টির উদ্যোগে এক বর্ণাঢ্য সাংগঠনিক কর্মীসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় কাউলীবেড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভার আয়োজন করা হয়।

জাকের পার্টির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এই কর্মীসভায় এলাকার নেতা-কর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

সভা শুরু হওয়ার আগে দলীয় পতাকা, জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুনসহ এক বিশাল শোভাযাত্রা বের করা হয়, যা কাউলীবেড়া বাজারসহ আশপাশের এলাকায় প্রদক্ষিণ শেষে পুনরায় ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়।

সভায় সভাপতিত্ব করেন কাউলীবেড়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মাস্টার নয়ন মাতুব্বর। প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি আব্দুল রাজ্জাক বেপারী।
আরও পড়ুন আজ বিজয়নগরে ১১ দলের সমাবেশ রাজনীতি · ২৩.০৬.২০২৬
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক মোঃ বায়জিদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ মাসুদ, সদরপুর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান নান্না, এবং যুব ফ্রন্ট ফরিদপুর বিভাগের সভাপতি মোঃ টিটু খান।

সভায় বক্তারা বলেন, জাকের পার্টি দেশের রাজনৈতিক অঙ্গনে একটি শান্তিপ্রিয় ও মানবকল্যাণমুখী দল, যা সবসময় জাতীয় ঐক্য ও উন্নয়নের পক্ষে কাজ করছে।

প্রধান অতিথি আব্দুল রাজ্জাক বেপারী বলেন,
বিজ্ঞাপন
“জাকের পার্টির মূল শক্তি হলো এর তৃণমূল কর্মীরা। আমাদের প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে আজ দলীয় কার্যক্রম ছড়িয়ে পড়েছে। আমরা মানুষের মাঝে শান্তি, ভালোবাসা ও ঐক্যের বার্তা পৌঁছে দিতে চাই।”

ভাঙ্গা উপজেলা সভাপতি আলমগীর কবির বলেন,
“জাকের পার্টি কখনোই সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে না। আমাদের রাজনীতি হলো আধ্যাত্মিকতা ও মানবতার ভিত্তিতে সমাজ গঠন করা।”

সাধারণ সম্পাদক বায়জিদ মুন্সী বলেন,
“আমরা চাই আগামী নির্বাচনে যোগ্যতা ও জনপ্রিয়তার ভিত্তিতে জাকের পার্টির প্রার্থীরা অংশগ্রহণ করুক। এজন্য এখন থেকেই সংগঠনকে আরও সক্রিয় করা হচ্ছে।”

সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল খালেক।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর কাউলীবেড়ায় এমন প্রাণবন্ত রাজনৈতিক কর্মসূচি এলাকায় নতুন প্রাণ ফিরিয়ে এনেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
NN
লেখক সম্পর্কে No Name টাইমস নিউজ ২৪
পরবর্তী খবরজামায়াতে ইসলামীর আমির নির্বাচন প্রক্রিয়া শুরু, তৃতীয় মেয়াদে থাকছেন ডা. শফিকুর রহমান?

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য করতে লগইন করুন

এখনও কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্য করুন।

রাজনীতি থেকে আরও

বিভাগ দেখুন →
Times News 24
Total Visitors
—
Today: —